English

কনটেস্ট বিদ্যানিকেতন

সি ৪৯, কেন্দ্রীয় ঈদগাহ গেট এর দক্ষিণে, নিউ টাউন, যশোর

সংস্থা পরিচিতি

কনটেস্ট বিদ্যানিকেতন ২০০৫ সালে ছাত্র-ছাত্রীদের মানসম্মত শিক্ষা প্রদানের উদ্দেশ্যে  প্রতিষ্ঠিত। বাস্তন, যুগোপযোগী ও গুণগত মানসম্পন্ন শিক্ষা প্রদানই এই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য। প্রকাশ থাকে যে, কনটেস্ট বিদ্যানিকেতন তার ব্যাপক কার্যাবলীর মাধ্যমে যথেষ্ঠ সুনাম অর্জন করেছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি  শিক্ষার প্রসার ও উন্নয়নের লক্ষ্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 বর্তমানে চাহিদার তুলনায় মানসম্পন্ন ভাল কোচিং এর সংখ্যা খুবই কম। বেশিরভাগ কোচিং এ মুখস্ত বিদ্যার মাধ্যমে শিক্ষার্থীদের হয়তো ভালো রেজাল্ট করায় কিন্তু ভবিষ্যতে ভাল করা জন্য, জীবনকে সুন্দরভাবে গড়ার জন্য সঠিক ও সৃজনশীল শিক্ষা একান্ত আবশ্যক ।  ফলে পরবর্তীতে বহু মেধাবী ও প্রতিশ্রুতিশীল ছাত্র-ছাত্রী ভাল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পেরে নিরাশ হয়ে যায় । লক্ষ্য করলে দেখা যায়, বেশিরভাগ কোচিং এ বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ক্ষেত্রে  একজন শিক্ষক সব বিষয়ে পাঠদান করে থাকেন। ফলে শিক্ষার সঠিক যে উদ্দেশ্য সেটি পুরোপরি অর্জিত হয় না। আবার একই শিক্ষকের নিকট সব বিষয়ে একসাথে একসময়ে ক্লাস করলে মনোযোগ থাকে না।

এ সব সমস্যা নিরসনের জন্য কনটেস্ট বিদ্যানিকেতন সর্বদা কাজ করে যাচ্ছে। প্রতিটি বিষয়ে অভিজ্ঞ বিষয়ভিত্তিক শিক্ষক দ্বারা পাঠদান করানো হয়।

অধিকন্ত সিংহভাগ কোচিং এ গতানুগতিক ধারায় শুধু শ্রেণী কক্ষে পাঠদান করাই একমাত্র লক্ষ্যে । শিক্ষার্থীদের জীবনে সকল স্তরে তথা  বাস্তব জীবন এ চলার পথের পাথেয় হিসাবে শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও শৃঙ্খলাবোধ, ধর্মীয় ও মানবিক মুল্যবোধ এবং শ্রমের মর্যাদা ইত্যাদি গুনাবলী উজ্জ্বীবনের কোন ব্যবস্থা বা প্রয়াস এসব কোচিং দৃশ্যমান নয় । ফলশ্রুতিতে মূল্যবোধ অবক্ষয়ের   দিন দিন অপ্রতিরোধ গতিতে বেড়েই চলেছে । এ অবস্থার নিরসন কল্পে কনটেস্ট বিদ্যানিকেতনে বিভিন্ন কার্যক্রমের আওতায় ক্ষয়িষ্ণু মূল্যেবোধগুলো জাগ্রত করার ব্যবস্থা রয়েছে ।  শিক্ষার্থীদের জ্ঞান অর্জ্ন এবং তার প্রয়োগের ক্ষেত্রে সহায়তা দানই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য । শিক্ষাই জাতির উন্নতি, অগ্রগতি ও বিকাশের একমাত্র মাধ্যম । এসব স্মরণে রেখে এ প্রতিষ্ঠানের শুভযাত্রা । প্রচলিত শিক্ষার গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদেরকে আধুনিক, বিজ্ঞানসম্মত ও যুগোপযোগী শিক্ষাদানের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত । সর্বোপরি প্রতিষ্ঠানটি আদর্শ্ মানুষ গড়ার অনন্য সাধারনত ।

শিক্ষকমন্ডলীর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠান নিঃসন্দেহে  গৌরবউজ্জ্বল আসন লাভ করতে সক্ষম হবে। ছাত্র-ছাত্রীদের সার্বিক উৎকর্ষ্ সাধন এবং প্রতিষ্ঠানের মান উন্ননের জন্য  শিক্ষকমন্ডলী সদা সচেষ্টা । আমাদের দৃঢ় প্রত্যাশা, অত্র প্রতিষ্ঠান শিক্ষা বিস্তারের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিশ্বাস ও মানবিক চেতনার বিকাশ ঘটিয়ে জাতীয় অগ্রগতিতে বলিষ্ঠ ভূমিকা পালন এ সক্ষম হবে ।

প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ:

০১। দায়িত্বশীল ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী।

০২। ইংরেজি, গনিত ও কম্পিউটারের ন্যায় আধুনিক শিক্ষার প্রতি গুরুত্বারোপ।

০৩। ধর্মীয় শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতা অগ্রাধিকার।

০৪। সহশিক্ষা কার্যক্রম ও শিক্ষাসফর।

০৫। সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিতর্ক প্রতিযোগিতা ।

০৬। ইংলিশ স্পোকেন।